ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা-ময়লা টাকা নেওয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৩,  4:51 PM

news image

দেশের সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে শাখাগুলোতে গিয়ে গ্রাহক সহজে দেখতে পান এমন জায়গায় এ সংক্রান্ত নোটিস টানানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রে বলা হয়—ব্যাংকের প্রতিটি শাখায় সহজে জনসাধারণের দৃষ্টিগোচর হয় এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ এমন বিজ্ঞপ্তি প্রদর্শন করতে হবে এবং এ–সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই নির্দেশনা ব্যাংকের সব শাখা মানছে না। ফলে জনসাধারণ তফসিলি ব্যাংকের শাখাগুলো থেকে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট বিনিময়–সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট–সংক্রান্ত সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক আবারও নির্দেশনা দিয়েছে। পরিপত্রে বলা হয়, ব্যাংকের প্রতিটি শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত বিজ্ঞপ্তি প্রদর্শন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম