ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ব্যর্থতার পর কোচ দরিভালকে নিয়ে যে সিদ্ধান্ত নিল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই, ২০২৪,  5:32 PM

news image

ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সুবিধার না। তাই চলমান কোপা আমেরিকা ছিল তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে সেখানেই ব্যর্থ তারা। কোনোরকমে গ্রুপ পর্ব পার হলেও কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি। উরুগুয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। গত জানুয়ারিতে ফার্নান্ডো দিনিজকে ছাঁটাই করে দরিভাল জুনিয়রকে দেওয়া হয় ব্রাজিলের দায়িত্ব। তুলনামূলক তার অধীনে কিছুটা হলেও ভালো খেলছে সেলেসাওরা। কোপা আমেরিকার ব্যর্থতায় অনেকেই বড় দায় দেখছেন দরিভালের। তবে এখনই তার ওপর আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনিই দেশটির কোচের দায়িত্বে থাকছেন। এমনটাই জানিয়েছেন সিবিএফের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ। সম্প্রতি ইএসপিএন ব্রাজিলকে এডনাল্ডো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে, তাই পরিকল্পনা হচ্ছে চালিয়ে যাওয়া। এখন বিশ্বকাপের চক্র শুরু হয়ে গেছে এবং সে এবং তার কোচিং স্টাফ জানেন, কোথায় কোথায় পরিবর্তন দরকার। ভুলটা কোথায় তা দরিভাল খুঁজে বের করেছেন। এভাবেই একটা জয়ী দল গড়ে ওঠে। দরিভাল জানুয়ারিতে এলেও মার্চে প্রথমবার ডাগআউটে দাঁড়ান। দুই মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পে খেলোয়াড়দের একত্রিত করার পাশাপাশি দলকে গোছানোতেই সময় কাটিয়েছেন। অবশ্য কোপা আমেরিকা থেকে বিদায়ের সব দায় মাথা পেতে নিয়েছেন দরিভাল। তবে দলকে সামনে দলকে এগিয়ে নিতে এবং উন্নতি এনে দিতে তিনি সচেষ্ট বলেও জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম