ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  8:10 PM

news image

আওয়ামী লীগ বিদেশি বন্ধুদের সঙ্গে কাজ করবে, প্রভুত্ব মানবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে। তাদের নেতিবাচক মানসিকতা সরকারের ওপরে চাপাচ্ছে। যা বাস্তবে দেখি না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শেষ কথায় বিএনপি আশাবাদী হতে পারেনি তাই চুপ থাকার কৌশল নিয়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষেও বিএনপি কোনো প্রতিক্রিয়া জানায়নি। আওয়ামী লীগের এই নেতা বলেন,

তারা (বিএনপি) বলেছিল নির্বাচন হবে না। নির্বাচন হলে পাঁচ দিনও টিকবে না। কিন্তু নির্বাচনের পর এখনও আর তাদের প্রতিক্রিয়া নেই। কারণ, যুক্তরাষ্ট্রের কাছে তাদের যে চায় সেটি তারা পায়নি। তারা শুনতে চেয়েছিল সরকারের ওপরে নিষেধাজ্ঞা আসবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙা রেকর্ড শুনতে শুনতে কান ঝাঁজরা হয়ে গেছে। এখন তাদের গলার জোর একটু কমে গেছে। মুখে বিষটা আরও উগ্রো হয়ে গেছে। বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে তিনি বলেন, ঋণ পরিশোধে বাংলাদেশ এখন পর্যন্ত খেলাপি হয়নি, এবারও হবে না। তবে ঋণ আগের চেয়ে বাড়তে পারে।ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম