ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  8:16 PM

news image

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তারকরেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে তাদেরকে গ্রেফতারের কথা জানায় ডিবি। গ্রেফতারকৃত ২ জনের নাম সজীব ও রাজীব। তারা এই মামলার এজহারনামীয় আসামি। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তারকরা হলো। এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরাে দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছে স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম