ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্যক্তি পর্যায়ে সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  7:55 PM

news image

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত তার আদেশে আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধসংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। মামলার বিবরণ থেকে জানা যায়, খুলনার বটিয়াঘাটা উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা শচীন্দ্র নাথ শীল এ বিষয়ে গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম