ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  7:01 PM

news image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, কারও যেন মনে না হয় সমাজসেবা শুধু এ মন্ত্রণালয়ের কাজ। সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজসেবার কথাটা। এ সময় সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম