ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৪,  8:01 PM

news image

ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পুলিশের সদস্যদের দুর্নীতির প্রসঙ্গে আইজিপি বলেন, ‘ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে প্রক্রিয়ায় এটির তদন্ত হচ্ছে সেভাবেই এটি শেষ হবে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বিষয়কেই আমরা খাটো করে দেখি না।’ পার্বত্য চট্টগ্রামে কুকিচিনের বিষয়ে আইজিপি বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে পুলিশ বাহিনী এক হয়ে কাজ করছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’ এর আগে পুলিশের মহাপরিদর্শক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বেলা পৌনে ১১টায় এসে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় একটি গাছ রোপণ করেন। পরে যোগ দেন প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পুলিশ লাইন্স মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার কথা রয়েছে তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম