ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২৪,  7:16 PM

news image

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। যার বোমা ও মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। ওপারে গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এপারের স্থানীয়দের মধ্যে। শনিবার (২ নভেম্বর) রাত থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে বোমা ও মর্টারশেলের ভারী শব্দ এপারের সীমান্তে ভেসে আসে। স্থানীয়রা জানায়, টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ নাফ নদীর মোহনা সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় বিকট শব্দ। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইনের মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের লোকজন ফের বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত থেকে এপারে প্রায় সময় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। বিস্ফোরণের বিকট শব্দ গতরাতে বেশি শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে সীমান্তে স্থানীয়দের সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম