ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বৈরুতে থাকা বাংলাদে‌শিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৪,  4:59 PM

news image

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনার কথা জা‌নি‌য়ে এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নি‌তে অনু‌রোধ করেছে বাংলাদেশ দূতাবাস। লেবাননের স্থানীয় সময় রবিবার (৬ অ‌ক্টোবর) দিবাগত রা‌তে এক জরু‌রি বার্তায় এই পরামর্শ দি‌য়ে‌ছে  দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাতে বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সবাইকে দ্রুত দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকা ছেড়ে অন্যত্র তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে রবিবার (৬ অক্টোবর) রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুত কেঁপে ওঠে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম