ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বৈরী আবহাওয়া: মেঘনায় চারটি ট্রলার ডুবি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:55 PM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- জানু মাঝি, দেলোয়ার মাঝি, হেলাল মাঝি ও বাবর মাঝির।  শুক্রবার বিকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ২৫-৩০জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানান, সাগর উত্তাল থাকায় বিকাল ৪টার দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলারগুলো মেঘনা নদীর বুড়ির দোনা এলাকায় পৌঁছলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এছাড়া মেঘনা নদীতে আরও কয়েকটি ট্রলার রয়েছে।  তবে সেগুলোর এখনো কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি গুরুতর আহত হয় বলে জানা যায়।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির বিষয়টি শুনেছি।  তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম