ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বৈরী আবহাওয়া: সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৩,  8:01 PM

news image

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।রোববার (১৯ মার্চ) দুপুরে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন।চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ৩০০ পর্যটক আটকে পড়েছেন। তবে তারা নিরাপদে রয়েছেন। তিনি আরও বলেন, শনিবার (১৮ মার্চ) বেড়াতে আসা পর্যটকদের অনেকেই রাত্রিযাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম