ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই তরুণ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৪,  10:50 PM

news image

গাইবান্ধার পলাশবাড়ীতে‌ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গৃধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে সাগর মিয়া (২০) ও একই উপজেলার দুবলা গাড়ি গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে নাঈমুর রহমান স্বচ্ছ (১৯)। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তিন যুবককে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। অপর দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইসুর রহমান জানান, পলাশবাড়ী থেকে তিন যুবক একটি মোটরসাইকেলযোগে কাশিয়াবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোয়ালপাড়া নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই তিন যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। এরপর গুরুতর আহত সামিউল ইসলাম ও নাঈম রহমান স্বচ্ছ নামে অপর দুই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈমুর রহমানের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম