ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বেড়েছে আলুর দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  8:15 PM

news image

মূল্য বৃদ্ধির সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় এবার যোগ হলো আলু। আলুর বাম্পার ফলন হলেও বাজারে কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা। জানা গেছে, কোল্ডস্টোরেজ থেকে প্রতি কেজি আলু ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হলেও রাজধানীর অধিকাংশ খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ২৮ থেকে ৩০ টাকায়। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোজাম্মেল হক চৌধুরী বলছেন,

পরিবহন ও প্যাকিংসহ অন্যান্য বাড়তি খরচের কারণে রাজধানীতে আলু বেশি দামে বিক্রি হচ্ছে। রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় আলু চাহিদা বেড়েছে। তবে গত সাত দিন আগেও পাইকারি বাজার থেকে ২০ টাকায় আলু কিনলেও এখন ৩০ টাকা। বেশ কিছু আলু চাষি বলছেন, অনেক কৃষক ও ব্যবসায়ীরা নিজস্ব স্টোর ও হিমাগারে আলু মজুত রেখে এখন বেশি লাভে বিক্রি শুরু করেছেন। যার কারণে বাজারে আলুর দাম বাড়ছে। তবে কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) মহাপরিচালক (ডিজি) এ গাফফার খান বলেন, আলু হিমাগারে সংরক্ষণ করা হলে তার ওজন হ্রাস পায়। তাই দাম বৃদ্ধির সম্ভাবনা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম