ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১,  4:45 PM

news image

বেসরকারি স্কুলগুলোতে ২০২২ সালের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ। রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করবেন।

উদ্বোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন। এর আগে, গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এতে ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী নির্বাচিত হয়। উল্লেখ্য, ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে স্কুলে ভর্তির জন্য ২৫ নভেম্বর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়। তা চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম