ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  8:01 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই চাল যেন শুল্কমুক্তভাবে আনা যায়, তা নিয়ে আলোচনা চলছে। এতে করে আমাদের কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে। খাদ্যমন্ত্রী বলেন,

চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারাদেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। কোনোভাবেই চালের বাজার অস্থিতিশীল হতে দেওয়া হবে না। চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র বলেন, অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই চাইলেই যাচ্ছেতাই করতে পারবে না কেউ। চাল মজুতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে বেশি চাল যাদের গুদামে পাওয়া যাবে, সেগুলো অবৈধ চাল হবে। সেগুলো সিলগালা করা হবে। এ সময় চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম