ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বেশি ভারী হয়ে যাওয়ায় প্লেন থেকে নামানো হলো ১৯ যাত্রীকে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২৩,  4:51 PM

news image

উড্ডয়নের জন্য বেশি ভারি হয়ে যাওয়ায় ১৯ জন যাত্রীকে নামিয়ে দিয়েছে ‘ইজিজেট’ এয়ারলাইন্স। যুক্তরাজ্যের ল্যানজারোট থেকে লিভারপুল যাওয়ার আগে গত ৫ জুলাই এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়া এবং প্লেনের ওজনের কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছিল। উড়োজাহাজটির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে উড্ডয়ন করার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাইলট বলছেন, আজ এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আজ অনেকেজন হওয়ায় প্লেনটি বেশ ভারী হয়ে গেছে এবং বাইরের আবহাওয়া খুব একটা মসৃণ নয়। এর মানে হল, এখানে ল্যানজারোটে বর্তমানের পরিবেশগত অবস্থার সঙ্গে প্লেনটি প্রস্থান করার জন্য খুবই ভারি। পাইলট জানান, বাতাসের অবস্থা এবং সকলের নিরাপত্তার জন্য এর কোনও বিকল্প ছিল না। এই ধরনের সমস্যা সমাধানের একটি উপায় হল প্লেনটিকে কিছুটা হালকা করা। এরপর তিনি ২০ জন যাত্রীকে উড়োজাহাজ থেকে নেমে যেতে এবং আজ রাতে লিভারপুলে না যাওয়ার জন্য অনুরোধ জানান। পাইলট আরও ঘোষণা করেন, নেমে যাওয়া প্রতিটি যাত্রীকে ৫০০ ইউরো (৬০ হাজার টাকা) পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। ইজিজেটের একজন মুখপাত্র বলেছেন, এরপর ১৯ জন যাত্রী স্বেচ্ছায় ফ্লাইট থেকে নেমে যায়। সূত্র: ডেইলি মেইল, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম