ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বেলুচিস্তান বিদ্রোহ দমনে বড় বাধা কী জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  4:43 PM

news image

পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহ দমনে সবচেয়ে বড় সমস্যা কী জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার ভাষায়, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। আয়তন বিশাল হলেও জনসংখ্যা কম। ফলে এত বড় এলাকায় একসঙ্গে পাহারা, টহল ও অভিযান চালানো কঠিন। আর এই কারণেই নিরাপত্তা বাহিনী ‘শারীরিকভাবে পঙ্গু’ (অর্থাৎ সক্ষমতা থাকলেও বিশাল এলাকার কারণে কার্যকর নিয়ন্ত্রণে দুর্বল) অবস্থায় পড়ে। জাতীয় পরিষদে বক্তব্যে খাজা আসিফ বলেন, বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূখণ্ডের ৪০ শতাংশের বেশি। একটি ঘনবসতিপূর্ণ শহর নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হলেও এত বড় প্রদেশ নিয়ন্ত্রণে বিপুল সেনা মোতায়েন দরকার। এই বক্তব্য এসেছে বেলুচিস্তানে সাম্প্রতিক সমন্বিত সন্ত্রাসী হামলার পর। কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহীরা একসঙ্গে কমপক্ষে ১২টি স্থানে হামলা চালায়। এতে মোট ৫০ জন নিহত—এর মধ্যে ৩৩ জন বেসামরিক এবং ১৭ জন নিরাপত্তা সদস্য হয়। অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, পাল্টা অভিযানে ১৭৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। হামলার দায় নেয় বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। খাজা আসিফ স্পষ্ট করে বলেন, নারী-শিশুসহ সাধারণ মানুষ হত্যায় জড়িত ‘সন্ত্রাসীদের’ সঙ্গে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে অপরাধী চক্র ও চোরাচালানকারীদের যোগসূত্র রয়েছে এবং তারা বিদ্রোহীদের ছত্রছায়ায় কাজ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম