ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বেলারুশকে আধুনিক সামরিক সরঞ্জাম দেবে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  3:59 PM

news image

ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে রাশিয়াকে দমাতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে এর মধ্যে রাশিয়া ও বেলারুশ নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করছে। বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সির বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেলারুশকে আধুনিক সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিনিময়ে বেলারুশ আধুনিক কৃষি যন্ত্রপাতি, যাত্রী সরঞ্জাম এবং অন্যান্য প্রকৌশল পণ্যের সরবরাহ বাড়াবে রাশিয়ায়। এসব বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো ঐক্যমত্যে পৌঁছেছেন। এছাড়াও চলমান সংকট সমাধানে দেশ দু’টির সর্বোচ্চ পর্যায়ের নেতারা আগামী সোমবার (১৪ মার্চ) এক আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। এই বৈঠকে ইউক্রেন ইস্যুতে দেশ দু’টির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন লুকাশেঙ্কোর প্রেস সেক্রেটারি নাটালিয়া ইসমন্ট। সূত্র : সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম