ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি ৬২ লাখ টাকা মূল্যের বার উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৩,  4:50 PM

news image

যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের দৌলতপুর ইছামতী নদীর তীরে কাদায় পাচারকারীদের ফেলে দেয়া ব্যাগ থেকে ওই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন এক যুবক সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। এতে ওই যুবক বেনাপোল সীমান্তে একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে দুই কোটি ৬২ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা ওই স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম