ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি সোনাসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২২,  4:45 PM

news image

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি সদস্যরা। বুধবার রাত সাড়ে ৯টায় বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এ গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি সোনাসহ ২ পাচারকারীকে আটক করেন। আটক পাচারকারীরা হচ্ছেরা হচ্ছেন- চাঁদপুরের মতলব থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও একই গ্রামের গ্রামের বারেক সরকারের ছেলে ফরহাদ হোসেন (৩২) । 

বিজিবি জানায়, আটক স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৬ কেটি টাকা। আটককৃতদের প্রাথমিক জিঞাসাবাদে জানা যায়, স্বর্ণের একাংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দের।তিনি নারী ও শিশু পাাচারের সঙ্গেও জড়িত আছেন বলে বিজিবি জানায়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ওই ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বেনাপোল পোর্ট থানায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম