ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় আরও ১৪০ মহিষ আমদানি

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২৩,  4:53 PM

news image

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত মহিষের একটি চালান ভারত থেকে আমদানি হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে ছোট-বড় মোট আরও ১৪০ টি মহিষ বেনাপোল বন্দরে পৌঁছায়। কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ৫৯টি বড় গাভি, ৫৯টি বাছুর ও ২টি ষাড় প্রজনন আমদানির জন্য আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান নোরায়াল ডেইরি ফার্ম। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫৭২ দশমিক ৮৫ মার্কিন ডলার। এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম