ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ডিএনএ টেস্টের মাধ্যমে নিখোঁজ এলিনার মরদেহ শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:52 PM

news image

গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এলিনা ইয়াসমিনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এলিনার চাচা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলিনা রাজবাড়ী পৌরসভার নুরপুর গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী। নজরুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনায় দগ্ধ এলিনা ইয়াসমিনের মরদেহ ঢাকা মেডিকেলে ডিএনএ টেস্টের মাধ‍্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেলিফোনে বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি এলিনার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে। তিনি বলেন, বাবার কুলখানি শেষ করে ৬ মাসের শিশু সন্তান, বোন, বোন জামাই ও তা‌দের দুই সন্তানসহ বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল এলিনা। উল্লেখ্য, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন নিখোঁজ ছিল। এলিনা ইয়াসমিনের লাশ শনাক্ত গেলেও চন্দ্রিমা ও আবু তালহার মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম