ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, তিনি যেকোনো দেশে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  9:20 PM

news image

দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। নিষেধাজ্ঞা না থাকলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। তিনি বলেন, আগামী ৬ জুন বেনজীর দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। ডয়চে ভেলের তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়। তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে। শ্রমিক যেতে না পারার পেছনে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম