ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বেতবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  8:05 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিলেট মহাসড়কে বেতবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) এবং তার মেয়ে ফেরদৌসি (২০)। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনবারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম