ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বেইজিং অলিম্পিক খেলোয়াড়সহ ৩৪ জন করোনায় আক্রান্ত

#

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  4:46 PM

news image

করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বেইজিং অলিম্পিক ২০২২। রবিবার (৩০ জানুয়ারি) অলিম্পিক সংশ্লিষ্ট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা'র। জানা গেছে, আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশই হচ্ছে খেলোয়াড় ও দলের কর্মকর্তা। তাদের মধ্যে ২৩ জন অন্য দেশ থেকে এসেছেন বাকি ১১ জন আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, যে সব খেলোয়াড়ের করোনা শনাক্ত হবে তাদের নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। অস্ট্রেলিয়া জানায়, বেইজিং পৌঁছানোর পর তাদের দলের একজনের করোনা পজেটিভ হয়েছে।

এরপরেই তাকে আইসোলেশনে রাখা হয়। অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানায়, দলের সদস্যদের আগামীকাল চূড়ান্ত করোনা পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ রেজাল্ট এলে স্বাভাবিক নিয়মে ফেরা সম্ভব হবে। গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বেইজিংয় অলিম্পিক বয়কটের ঘোষণা দেয়। বলা হয়, দেশগুলোর কূটনীতিকরা এই অলিম্পিক বয়কট করবেন। সে অনুযায়ী অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশন পাঠায়নি তারা। তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নেবেন বলে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম