ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বৃহস্পতিবার বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  8:15 PM

news image

আগামী ৮ ফেব্রুয়ারি বাণিজ্য এবং ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয় দুটি। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ইতোমধ্যে সরকারপ্রধানের পরিদর্শন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য দুটি মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়। অন্যদিকে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পরিদর্শন ঘিরে দুটি মন্ত্রণালয়ই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম