ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বৃষ্টি নিয়ে সুখবর দিলেন আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  8:23 PM

news image

আগামী পাঁচদিন সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হবে না। স্থিতিশীল থাকবে অথবা উন্নতির দিকে যাবে। তবে উত্তর-মধ্যাঞ্চলের কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বুধবার (২২ জুন) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ব্রম্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুশিয়ারা ও তিতাস ছাড়া সব নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী,

আগামী ৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা কম। আসছে ২৪ ঘণ্টায় ব্রম্মপুত্র-যমুনা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। আগামী একদিনে তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। একইসময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।  কিন্তু ব্রাম্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। এসময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম