ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বুয়েটের ৮টি হলে ২৪ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  4:27 PM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আটটি হলে ২৪ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন করে করোনার প্রকোপ বাড়ার শুরু থেকে কিছু শিক্ষার্থীর আক্রান্তের খবর পেয়েছি।

কিন্তু গত দুদিনে এটির হার বাড়ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে আটটি হলের ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কারণ হলে আলাদা করে থাকার মতো কোনো ব্যবস্থা নেই।এদিকে করোনার প্রকোপ বাড়ায় শনিবার (১৫ জানুয়ারি) থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম