ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

#

২৬ অক্টোবর, ২০২৫,  7:23 PM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে, যা তিন সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জানিয়েছেন, বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলবে। শিগগিরই পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। তিনি বলেন, এবার বাছাই পরীক্ষা থাকবে না- অর্থাৎ পরীক্ষা দুই ধাপে নয়, কেবল এক ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম আগের মতোই থাকবে। ন্যূনতম জিপিএ কমানো হচ্ছে না জানিয়ে অধ্যাপক জলিল বলেন, এবার ফলাফল খারাপ হয়নি; প্রকৃত মেধাবীরাই জিপিএ-৫ পেয়েছে। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আবেদন করতে হলে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম