ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বুরকিনা ফাসোতে সন্ত্রাসীদের হামলায় ৪৪ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  5:37 PM

news image

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল দেশটির নাইজার সীমান্তের কাছে সাহেল অঞ্চলের কৌরাকাউ এবং টন্ডোবি গ্রামে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের মধ্যে কৌরাকাউতে ৩১ জন এবং টন্ডোবি গ্রামের ১৩ জন হয়েছেন। সম্প্রতি গবাদি পশু চুরির চেষ্টাকারী দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার না করলেও কর্মকর্তারা হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেছেন। সন্ত্রাসী এই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। গত এক দশকে দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম