ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বুমরাহকে সেরা ফাস্ট বোলার মনে করেন স্মিথ

#

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:49 PM

news image

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ’র প্রশংসায় মজলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বুমরাহকে ক্রিকেটের তিন সংস্করণে এই মুহূর্তে সেরা ফাস্ট বোলার হিসেবে মনে করেন তিনি। নভেম্বরে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি সামনে রেখে ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলেন স্টিভ স্মিথ। সেখানে তিনি ৩০ বছর বয়সী এই পেসারের গতি, লাইন-লেংথ ও সুইংয়ে ধারাবাহিকতার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, সে দারুণ বোলার, সেটা নতুন বল, একটু পুরোনো বল কিংবা একদম পুরোন বল-যেটাতেই তার মুখোমুখি হই না কেন, সবকিছুতেই তার দারুণ দক্ষতা। গ্রেট একজন বোলার। তর্কযোগ্যভাবে তিন সংস্করণ মিলিয়ে সেরা ফাস্ট বোলার। উল্লেখ্য, পার্থে ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্টে। অস্ট্রেলিয়ায় এটি হবে বুমরাহ’র তৃতীয় টেস্ট সিরিজ। আগের দুটি সফরে ৭ টেস্ট খেলে ৩২ উইকেট নিয়েছিলেন বুমরাহ। দুবারই সিরিজ জিতেছিল ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম