ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বুধবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

১০ ডিসেম্বর, ২০২৪,  5:20 PM

news image

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য জরুরি পাইপলাইন স্থানান্তর করতে আগামীকাল, ১১ ডিসেম্বর (বুধবার), গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের কিছু অংশে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ ১০ ঘণ্টা, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস গ্যাসের আওতাধীন ঢাকার আশুলিয়া অঞ্চলের জিরাবো ডিআরএসের ১০” x ৫০ পিএসআইজি লাইনের আওতায়। এতে জিরাবো থেকে বিশমাইল রোড এবং ৪” x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে যুক্ত ভাদাইলসহ আশপাশের সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সেবা থেকে বঞ্চিত হবে। এছাড়া, জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশেপাশের আবাসিক গ্রাহকদেরও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ বিষয়ে ভোক্তাদের সহনশীলতা কামনা করেছে এবং গ্যাস সরবরাহ আবার চালু হওয়ার পর কোনো ধরণের সমস্যা হলে তাদের সহায়তা চাওয়ার জন্য জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম