ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বুধবার থেকেই চীনে আম রপ্তানি শুরু

#

২৬ মে, ২০২৫,  5:32 PM

news image

চীন সরকারের আগ্রহে দেশটিতে আম রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে আগামী ২৮ মে যাবে আমের প্রথম চালান। এ উপলক্ষে বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি চীনা রাষ্ট্রদূত বলেছেন, আমরা আশা করি বাংলাদেশ শিগগিরই চীনে ইলিশ রপ্তানি শুরু করতে পারবে। চীনের ভোজনরসিকরা এই সুস্বাদু মাছ তাদের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি নতুন স্তরে ‘উন্নীত’ করার লক্ষ্যে ৩১ মে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর ঢাকায় আসার কথা রয়েছে। চীনা মন্ত্রী ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীর নেতৃত্ব দেবেন। দুই দিনের সফরে মন্ত্রী ওয়েনতাও তার অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, চীনে বাংলাদেশি কাঁঠাল ও পেয়ারা রপ্তানির প্রক্রিয়াও চলমান রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম