ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  8:18 PM

news image

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন তিনি। এর আগে গত বছরের ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের।

ওই দিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। তাতে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি। এসময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান। পরে গাড়ি নিয়ে সেখান থেকে সরাসরি বঙ্গবন্ধু মেডিকেলে যান কাদের। এরও আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন তিনি। সেখানে এনজিওগ্রাম করার পর তার ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে।পরদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়। এরপর ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে একই বছরের ৫ এপ্রিল হাসপাতাল ছেড়ে দেশে ফেরেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম