ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিয়ে না করে সন্তান জন্মদান: কিশোর-কিশোরীর অভিভাবককে তলব

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  7:54 PM

news image

রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্ক করে কিশোর-কিশোরীর সন্তান জন্মদান ও সন্তান জন্মের পরও তাদের বিয়ে না হওয়ায় অভিভাবকদের তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় কিশোর ও কিশোরীর বাবা-মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (১০ আগস্ট) এই আদেশ দেন। সম্রাটের জামিন বাতিলের আদেশ বহালসম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল মামলাসূত্রে জানা যায়, দেড় বছর আগে মেয়েটির সঙ্গে ওই ছেলে প্রেমের সম্পর্ক করে। এমনকি ২০২১ সালের ১ অক্টোবর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তারপর একাধিকবার শারীরিক সম্পর্ক করে। যার ফলশ্রুতিতে মেয়ে অন্তঃসত্ত্বা হয়। গত ২৫ মে পরীক্ষা করে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ১ জুন রংপুরের পীরগাছা থানায় কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলায় গ্রেফতার করা হয় ওই কিশোরকে। কিশোর বর্তমানে যশোর শিশু সংশোধনাগারে আছে। গত ঈদুল আযহার দুইদিন পর কিশোরী সন্তান প্রসব করে। কিন্তু বিয়ে না হওয়ায় সন্তান বাবার স্বীকৃতি পায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম