ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিয়ে করলেন ওপেনার মুনিম শাহরিয়ার

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  11:00 PM

news image

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে তিনি এখন জাতীয় দলের ওপেনার। জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই দেশ ছাড়বে দল। তার আগেই জীবনের নতুন ইনিংসটি শুরু করে দিলেন মুনিম। গত ২২ জুলাই বিয়েরপিঁড়িতে বসলেন তিনি। মুনিমের স্ত্রীর নাম ইফাত কথার। ময়মনসিংহের বাসিন্দা তিনি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ইফাত। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুনিম। প্রকাশ করেছেন সহধর্মিণীর ছবি। ছবির ক্যাপশনে মুনিম ক্যাপশনে লিখেছেন— ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সব কিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন।’ চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টির মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুনিমের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম