ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিয়ের পিড়িতে বসছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:43 PM

news image

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। ইতোমধ্যে বাগদানও হয়ে গেছে তার। বিষয়টি নিজেই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।  সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন নিগার। তার কাছে প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তার জবাবে তিনি বলেন, ‘আমার তো বাগদান হয়ে গেছে ইতোমধ্যেই!’ তাহলে বিয়েটা কবে? তার জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই, হ্যাঁ, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছি আমি।’ বিয়ের তারিখটা খোলাসা করেননি জ্যোতি। একই ভাবে পাত্র সম্পর্কেও ধোঁয়াশা রেখে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। তবে এ ঘোষণা শিগগিরই দেবেন জ্যোতি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সে সাক্ষাৎকারেই। তবে বিয়ের পর তার জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। দল অনেক স্মরণীয় জয় তুলে নিয়েছে তার নেতৃত্বে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। কবে শুভক্ষণটি আসে, এখন অপেক্ষা তারই!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম