ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বিয়ের আসর থেকে অলংকার নিয়ে পালালেন নববধূ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৫,  7:01 PM

news image

ভারতের উত্তরপ্রদেশের নগদ অর্থ ও অলংকার নিয়ে বিয়ের মাঝ থেকে পালিয়ে গেছেন এক নববধূ। গত শুক্রবার রাজ্যটির ভারোহিয়ার শিব মন্দিরে বিয়েটি আয়োজন করা হয়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কমলেশ কুমার নামে ৪০ বছর বছর বয়সী এক ব্যক্তি মন্দিরে নিজের দ্বিতীয় বিয়ে করতে যান। সেখানে ঘটে এ ঘটনা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজতে থাকেন। তখন এক মধ্যস্থতাকারীকে ৩০ হাজার রুপি দেওয়ার মাধ্যমে ওই নারীর সঙ্গে বিয়ে ঠিক করেন। এরপর সব প্রস্তুতি সেরে বিয়ে করতে যান। পেশায় কৃষক কমলেশ কুমার বলেন, “শুক্রবার নববধূ তার মায়ের সঙ্গে মন্দিরে আসে। আমিও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাই। তাকে শাড়ি, সাজগোজের পণ্য, অলংকার দেই। বিয়ের অন্যান্য খরচও আমিই দিচ্ছিলাম।” তিনি আরও বলেন, “যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, তখন নববধূ বাথরুমে যায়। এরপর সেখান থেকে আর সে ফিরে আসেনি। তার মা-ও অদৃশ্য হয়ে যায়। আমি আমার পরিবারকে আবারও গঠনের চেষ্টা করছিলাম। কিন্তু এরমাধ্যমে সবকিছু হারালাম।” স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেছেন, তাদের কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি। কিন্তু অভিযোগ জানালে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম