ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিসিসি নির্বাচনে কমিশনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়ায় হামলা

#

১৯ মে, ২০২৩,  3:33 AM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (১৮ মে) বিসিসি নির্বাচনে নির্বাচন কমিশনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়ায় হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। 


মাছউদ শিকদার: মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে এ্যাডভোকেটের মাধ্যমে প্রতিদ্বন্দি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলায় বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাউফুর আলম নোমানের কর্মী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী এনামুল হক বাহারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে নোমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মে) ছিলো সিটি নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইর নির্ধারিত দিন। এদিন বিকালে ২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী এনামুল হক বাহারের ফাইল রিটার্নিং অফিসার পর্যালোচনা শুরু করলে তার বিরুদ্ধে মামলার সাজা আছে দাবী করে আইনজীবীর মাধ্যমে অভিযোগ আনেন একই ওয়ার্ডের আরেক প্রার্থী রাউফুর আলম নোমান। যাচাই বাছাই শেষে বাহারের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে বের হয়ে নোমানের ২৩ নং ওয়ার্ডস্থ দরগাবাড়ি এলাকার বাসভবনের সামনে তার কর্মী বাহিনীর উপর হামলা চালায় বাহার ও তার সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার আরাফাত হাসান বলেন, আমরা গন্ডগোলের খবর পেয়ে আসলেও ঘটনাস্থলে কাউকে খুজে পাইনি। তবে বেশ কিছু উৎসুক জনতার মাধ্যমে এধরনের ঘটনা শুনেছি। রাউফুর আলম নোমান জানান, বাহারের মামলা সংক্রান্ত্র বিষয়ে অভিযোগ দেয়ায় এ হামলা চালানো হয়েছে। হামলায় তার ভাইয়ের ছেলে ইমরান মল্লিক আহত হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থ্যা গ্রহন করবেন বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম