ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:58 PM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন এ বিষয়টি আগেই বিসিবিকে জানিয়ে দেন লিপু। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজ শুরু করে বোর্ড। অবশেষে সেই দায়িত্বে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়। উল্লেখ্য, হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের কারণে আবারও তাকে নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম