ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিষাক্ত কোকেন সেবনে আর্জেন্টিনায় ১৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  6:37 PM

news image

বিষাক্ত কোকেন সেবনের পর আর্জেন্টিনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কোকেন সেবনে গুরুতর অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে অর্ধশতাধিক মানুষকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুয়েন্স আয়ার্স প্রদেশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায়। প্রদেশের নিরাপত্তামন্ত্রী সার্জিও বেরনির একজন মুখপাত্র হাসপাতালে মৃতদের একটি তালিকা শেয়ার করেছেন। সেখানে বলা হয়, ১২ জনের মৃত্যু হয়েছে আর ৫০ জনের মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে প্রদেশের কর্তৃপক্ষ মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ওই কোকেনে হয়তো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল।  প্রদেশের নিরাপত্তামন্ত্রী সার্জিও বেরনি বলেন, আমরা ল্যাবের ফলাফলের জন্য অপেক্ষা করছি। এ ছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ত্রেস দি ফেবরেরো কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, এটি ‘ভেজাল কোকেন’ এর কারণে লোকদের গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে সচেতন ছিল এবং আরও মৃত্যু রোধ করতে জরুরি পরিষেবা এবং হাসপাতালের সঙ্গে কাজ করছে৷ গত ২৪ ঘণ্টার মধ্যে কেউ কোকেন কিনে থাকলে তা ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম