ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে গেল আর্জেন্টিনা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৬,  4:37 PM

news image

আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছে। যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দেশটি। মঙ্গলবার (১৭ মার্চ) এ বিষয়ে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার এক বছর পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখলেও স্বাস্থ্যনীতি নির্ধারণে নিজেদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বজায় রাখবে আর্জেন্টিনা। বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত। লাতিন আমেরিকায় তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হন। ট্রাম্পও এর আগে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ, রোগের বিস্তার ট্র্যাকিং, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং চিকিৎসা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কিছুদিন পরই আর্জেন্টিনা একই পথে হাঁটার ঘোষণা দিয়েছিল। প্রায় এক বছর পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করল দেশটি। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম