ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন সতর্কবার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  8:27 PM

news image

অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন, আগামী দিনে কোভিডের রূপ ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। ওমিক্রনের ধাক্কা পেরিয়ে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে দেশ তথা সারা বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরও একবার উদ্বেগ বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর সতর্কবার্তা। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ডব্লিউএইচওর পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন যে, আগামী দিনে কোভিডের যে নতুন রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। কারখভ বলেন,

পরের যে রূপটি চিন্তার কারণ হবে তা নিশ্চিতভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে বর্তমান রূপগুলোকে ছাপিয়ে যেতে হবে। আসল প্রশ্ন হলো, আগামী রূপগুলোর মারণক্ষমতা কতটা বেশি হবে। পাশাপাশি তার মতে, আগামী রূপগুলো আরও সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে। কাজেই অতিমারি শেষ হয়ে যাওয়ার কোনো রকম আশা এখনই দেখা যাচ্ছে না বলেই মত তার। তবে টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও টিকাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ হবে কম। প্রসঙ্গত, কোভিডের প্রাথমিক রূপটির তুলনায় আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল বলে বিশেষজ্ঞদের দাবি। তারপর আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা। আবার মারণ ক্ষমতা কম হলেও সংক্রমণ ক্ষমতায় ডেল্টাকে টেক্কা দিয়েছে ওমিক্রন। কাজেই যখনই কোভিডের কোনো রূপ উদ্বেগজনক হয়ে উঠেছে তখন দেখা গেছে যে, সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এরপর যদি উদ্বেগজনক কোনো রূপ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যেতে পারে বর্তমান রূপগুলোকে। উদ্বেগ বাড়িয়ে কারখভের সাফ কথা কোভিড-পরবর্তী রূপগুলোর মারণক্ষমতা কম হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম