ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে: রাশেদ খাঁন প্রিমিয়ার লিগ: ব্রুনোর হ্যাটট্রিকে ইউনাইটেডের প্রথম জয়

বিশ্ব করোনা : শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু দেড় হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২২,  4:19 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৯৩ জন। রোববার (২৪ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১৫৩ জন। রাশিয়ায় মৃত্যু ১৭১ জন এবং আক্রান্ত ৮ হাজার ৮২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ হাজার ৯৮৭ জন এবং মৃত্যু ৭৭ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৭৫ হাজার ৪১৪ জন এবং মৃত্যু ১৫১ জন। জাপানে আক্রান্ত ৪২ হাজার ৮০৮ জন এবং মৃত্যু ৫৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৮০ হাজার ৫৭১ জন এবং মৃত্যু ৭৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত ২০ হাজার ৫২ জন এবং মৃত্যু ১২৯ জন। ব্রাজিলে মৃত্যু ৪৫ জন এবং আক্রান্ত ৬ হাজার ৯৫৭ জন। ভারতে মৃত্যু ৩৪ জন এবং আক্রান্ত ২ হাজার ১০৯ জন। এ ছাড়া তুরস্কে ১৬ জন, ইতালিতে ১৪৩ জন, কানাডায় ২৪ জন, ইরানে ২২ জন, গ্রিসে ২৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১২ জন, পোল্যান্ডে ২২ জন, ফিলিপাইনে ৬১ জন, মেক্সিকোতে ২৭ জন এবং ইন্দোনেশিয়ায় ২৭ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম