ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

বিশ্ব করোনায় শনাক্ত ৭ লাখের বেশি, মৃত্যু ১৯০৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  5:05 PM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন। শনিবার (২০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ৬১ হাজার ২৫২ জন আক্রান্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ৮৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ৭৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ১২৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন এবং মারা গেছেন ৬৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬০৯ জন। জাপানে মারা গেছেন ২৭৯ জন এবং যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৫৪৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম