ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্ব করোনায় একদিনে শনাক্ত সাড়ে ৫ লাখ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  4:05 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। রোববার (১৭ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৮৮০ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯১০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৬১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৮৮২ জন এবং মৃত্যু ২৭৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১২ হাজার ৮৯০ জন এবং মৃত্যু ৮০ জন। রাশিয়ায় মারা গেছেন ২৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৫ জন। জার্মানিতে আক্রান্ত ৪৬ হাজার ৭৩ জন এবং মৃত্যু ১০৯ জন। জাপানে আক্রান্ত ৫০ হাজার ২৯৩ জন এবং মৃত্যু ৬১ জন। ব্রাজিলে মৃত্যু ৩৩ জন এবং আক্রান্ত ২ হাজার ৭৭৫ জন। ভারতে মৃত্যু ৫ জন এবং আক্রান্ত ১ হাজার ৪৮ জন। তুরস্কে আক্রান্ত ৪ হাজার ৮৬ জন এবং মৃত্যু ১৯ জন। ইতালিতে আক্রান্ত ৬৩ হাজার ৮১৫ জন এবং মৃত্যু ১৩৩ জন। এছাড়া হংকংয়ে ৪১ জন, ফিলিপাইনে ৮ জন, কানাডায় ২৩ জন, ইরানে ২৩ জন, গ্রিসে ৪৯ জন, চিলিতে ২৬ জন, মেক্সিকোতে ১২ জন এবং অস্ট্রেলিয়ায় ৩৫ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম