ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  8:02 PM

news image

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার (১৩ জানুয়ারি) ফজর নামাজের পর আমবয়ানে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। মৃতরা হলেন নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, মুন্সীগঞ্জের আক্কাস আলী এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৭১)। এ দিকে চার দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা ২২ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের ইজতেমা শেষ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম