ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বে প্রনঘাতী করোনায় আরও ৭ হাজার মানুষের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:15 PM

news image

বিশ্বজুড়ে কমেছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় (সোমবার) এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ হাজার মানুষের মৃতু হয়েছে। এসময় নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪ লাখের বেশি মানুষের শরীরে। এদিন সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি দেখেছে রাশিয়া। দেশটিতে মারা গেছে প্রায় সাতশ’ মানুষ। এছাড়া ১ লাখ ৮০ হাজার জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। দ্বিতীয় সর্বোচ্চ ছয়শ’ মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে তুলনামূলক কমে এসেছে দৈনিক সংক্রমিত রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে শনাক্ত হয়েছে ৫৩ হাজার রোগী। এছাড়া দিনে তিন থেকে চার শতাধিক করে মৃত্যু দেখেছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৮ লাখ ৪৩ হাজার। আর সংক্রমিত রোগী শনাক্ত ৪১ কোটি ৩৭ লাখের বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম