ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ হাজার ২৩৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  4:12 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৩৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৫৩০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ২০ হাজার ৩২১ জনের। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ১৩৬ জন। এই রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৭৮১ জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে। এই ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে করোনার মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জনই রয়েছে। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম