ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২২,  4:20 PM

news image

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫১ হাজার ৩ জনের। এ ছাড়া নতুন করে আরও ৮ লাখ ৮৯ হাজার ৯৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ২৮ লাখ ১১ হাজার ৯৪৬ জন। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ১৫৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৩৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ১০১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১৩১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ২৮৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯২৩ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৯৯৯ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ৬১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৯৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ১০৪ জন। এ ছাড়া ফ্রান্সে ১৪৯ জন, জাপানে ৬৮ জন, হংকংয়ে ১৬৮ জন, ইরানে ৪২ জন, চিলিতে ৬৫ জন, ফিলিপাইনে ১৫ জন, মেক্সিকোতে ১৫ জন এবং থাইল্যান্ডে ৮১ জন মারা গেছেন। আগেরে দিন সোমবার (২৮ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৩২৬ জনের মৃত্যু এবং ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম